রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক মেয়েটির নাম জানা না গেলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, আজ সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা অংশে কর্ণফুলী নদীতে ডুবে দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই ডুবির ঘটনায় মেয়েটির লাশটি কাপ্তাই অংশে ভেসে উঠেছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন