সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (০৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিক আপ গাড়ি চালক। তিনি প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ ঘরের তীরের সাথে ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোপালগঞ্জ মডেল থানা পুলিশকে জানালে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যুর রহস্য জানা যাবে৷আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি
এনসিপি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে: টিআইবি

নাগরিক সামাজিক সংস্থাটি বলছে, তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত Read more

সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল করিম শেখ। বুধবার(১৩ আগস্ট) Read more

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২০ Read more

জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের
জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন