নোয়াখালী কোম্পানীগঞ্জে ‘হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন’ এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার (৯ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷এসময়, ঢাকা বাড্ডা কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ও বিদ্যালয়ের সাবেক ছাত্র জিয়া উদ্দিন বাবলুকে সভাপতি এবং নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্যে এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়৷কমিটির অন্যান্যদের মধ্যে ব্যাংক কর্মকর্তা নুরুস সালাম জিহাদি সিনিয়র সহ-সভাপতি,  আবদুল্লাহ আল মামুন সুমন সহ-সভাপতি, নুর উদ্দিন নুর্মিন যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ আলী আকবর সুমন, কলেজ বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুবেল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন সাংবাদিক রহমত উল্যাহ৷অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর উদ্দিন নুর্মিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু৷এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাক ইউনিভার্সিটির লেকচারার ও গবেষক মো. সিরাজুল ইসলাম, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হাজারীহাট আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা আইয়ুব আলী হায়দার, সেক্রেটারি এমদাদুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবির মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল মিটু, বিদ্যালয়ের সাবেক ও ছাত্র নোয়াখালী জেলা ক্রিড়া সংস্থার সদস্য আরিফুল ইসলামসহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ Read more

বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত
বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান
হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান– Read more

ঈশ্বরদীতে থামছেনা ফসলি জমি নষ্ট করে মাটি খেকোদের দৌরাত্ম্য
ঈশ্বরদীতে থামছেনা ফসলি জমি নষ্ট করে মাটি খেকোদের দৌরাত্ম্য

পাবনার ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় দেদারসে চলছে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের মহোৎসব। এতে ফসলি জমি ব্যাপকভাবে বিলিন Read more

গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩
গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন