পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের পর প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে শান্তি কমিটির এক বৈঠকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইরানী বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।দক্ষিণ ওয়াজিরিস্তানের পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির বলেন, পেশোয়ার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ‘বৈঠক চলাকালীন বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়েছে’।তবে এখনো পর্যন্ত এ হামলার পেছনে কে বা কারা দায়ী, সে বিষয়ে কিছুই জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।উসমান ওয়াজির জানান, এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে।দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কারণে অস্থিতিশীল। স্থানীয় শান্তি কমিটিগুলো সাধারণত উপজাতীয় প্রবীণ, স্থানীয় নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ ধরনের সহিংসতা দমন ও নিরাপত্তা বজায় রাখার কাজ করে থাকে। ফলে এসব কমিটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে থাকে।যার জেরে অতীতেও দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানে শান্তি কমিটির সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে চট্টগ্রাম Read more

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল

শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। ৬ পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি Read more

চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!
চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে দেশটির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে জাতিসংঘ। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা Read more

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার Read more

এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন