ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় মতো অফিস ধরতে অনেকে এ সময় লোকাল ট্রেনে ঝুলে যান।সংবাদমাধ্যম টাইমস নাউ জানায়, দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ের দীভা এবং কোপার স্টেশনের মাঝে। ওই সময় যাত্রী বোঝাই দুটি লোকাল ট্রেন একটি অপরটির পাশ দিয়ে দ্রুত বেগে ছুটে যায়। ঠিক তখনই ঝুলন্ত অবস্থায় থাকা কয়েকজন পড়ে যান।বার্তাসংস্থা পিটিআইকে রেলওয়ের এক কর্মকর্তা বলেন, তারা মনে করছেন দুটি ট্রেন যখন পাশাপাশি যাচ্ছিল তখন হয়ত একটি ট্রেনের ঝুলে থাকা যাত্রীদের ব্যাগ অথবা শরীরের সঙ্গে অন্য ট্রেনের যাত্রীদের ধাক্কা লাগে। এতে করে ব্যালেন্স হারিয়ে কয়েকজন পড়ে যান।ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাটি ঘটেছে মুম্বরা স্টেশনের কাছে। তিনি যে বগিটিতে ছিলেন সেটির সামনের বগির কেউ হয়ত দেওয়াল অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খান। বা তাদের বগিটিতে কোনো কিছুর ধাক্কা লাগে। এর সঙ্গে সঙ্গে দুটি বগি থেকে সাত থেকে আটজন পড়ে যান। যারমধ্যে ছিলেন তার বন্ধু রেহান শেখ। তবে রেহান নিহত হননি। চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন।মুম্বাইয়ের দক্ষিণ দিকে বেশিরভাগ অফিস অবস্থিত। তাই প্রতিদিন সকালেই লোকাল ট্রেনে করে হাজার হাজার মানুষ অফিসে যান। এতে করে সেখানে প্রতিদিনই যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

২৯ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৯ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ
কলা কিনতেই লাগলো ৩৫ লাখ রুপি, বিসিসিআইকে হাইকোর্টের নোটিশ

উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে নোটিশ পাঠিয়েছে উত্তরাখন্ড Read more

কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন