ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে।র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল চট্টগ্রামের পটিয়া উপজেলার সেবাশ্রম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে বলে সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।গ্রেফতার পলাশ দাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নন্দীপাড়ার বাসিন্দা। তার বাবার নাম সুনীল দাশ। তিনি কেরানীহাট কর্ণফুলী মার্কেটের ‘জয় স্টোর’ নামক একটি মুদি দোকানের মালিক।র‌্যাব-৭ জানায়, ভুক্তভোগী নারী একজন ডিভোর্সপ্রাপ্ত ও দুই সন্তানের জননী। তিনি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বসবাস করতেন। সেখানকার মুদি দোকানদার পলাশ দাশের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় প্রেম।২০২১ সালের ৮ অক্টোবর প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে পলাশ তার দোকানে ডেকে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে পলাশ জানান, তিনি হিন্দু হলেও ইসলাম ধর্ম গ্রহণ করে ওই নারীকে বিয়ে করবেন।ভিকটিমের বিশ্বাস অর্জন করে পলাশ তার সঙ্গে দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করেন। এক পর্যায়ে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। বিয়ের চাপ দিলে পলাশ মারধর শুরু করে এবং গর্ভের সন্তান নষ্ট করার হুমকিস্বরূপ দেয়।ঘটনার পর ভিকটিম সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাশ আত্মগোপনে চলে যান।র‌্যাব জানায়, পলাতক পলাশকে ধরতে দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল তারা। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার সেবাশ্রম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর পলাশ দাশকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি
কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি

কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। কলেজগুলো হল নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, সমাজ কল্যাণ Read more

জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড
জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড

কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা ২ Read more

হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার
হাদির হত্যাকারীদের ২ সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ সহায়তাকারী ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে Read more

বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
বাঘায় এক রাতে ৪ বাড়িতে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

রাজশাহীর বাঘায় এক রাতেই ৪টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজপুর ইউনিয়নের ৫ Read more

ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ
ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে শীতের প্রভাব Read more

ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রী পরিবর্তনের দাবিতে ৬০ দিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন