বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে একটি নিরাপত্তা মহড়া আয়োজন করেছে। সোমবার (৯ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় ডিএমপির সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ দমন বিভাগ (সিটিটিসি)-এর আওতাধীন বিভিন্ন বিশেষায়িত ইউনিট।এ মহড়ায় অংশ নেয় সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুরসহ কাইন ইউনিট। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া প্রদর্শন এবং ম্যাচ চলাকালে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতির সক্ষমতা যাচাই।জানা যায়, ম্যাচ চলাকালীন পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। যান চলাচল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও কেনাইন ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। ম্যাচে অংশ নিতে আসা দর্শকদের সহনশীলতা ও সহযোগিতা কামনা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।উল্লেখ্য, মহড়ায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

যশোরের দুটি আসনে টিএস আইয়ুব–সাবুসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল
যশোরের দুটি আসনে টিএস আইয়ুব–সাবুসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর-৩ ও যশোর-৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল Read more

বাগমারায় পুকুর খনন বন্ধে ৫ দফা দাবি
বাগমারায় পুকুর খনন বন্ধে ৫ দফা দাবি

রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই বিল এলাকায় কৃষিজমিতে জোরপূর্বক অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর Read more

কালিহাতীতে ৫টি দোকানে ২৬ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে ৫টি দোকানে ২৬ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সাথে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে মিষ্টির দোকানসহ ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'-এর ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন