কক্সবাজারের চকরিয়ায় পান সরবরাহের আড়ালে সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় একটি অটোরিকশা থেকে সাতটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।সোমবার (৯ জুন) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।ঘটনায় আটককৃত ব্যক্তি আইয়ুব আলী (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল গ্রামের বাসিন্দা। অভিযানে আরও এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব। লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, রোববার (০৮ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মহেশখালী থেকে একটি অস্ত্রের চালান পানবাহী গাড়িতে পাচার করা হচ্ছে। খবর পেয়েই চকরিয়ার বদরখালী স্টেশনের সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি বসায় র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ টিম। তল্লাশির সময় মহেশখালী দিক থেকে আসা একটি সন্দেহজনক অটোরিকশা থামানো হয়। গাড়ির যাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িতে থাকা পান ভর্তি বস্তাটি খোলা হয়। সেখানেই লুকিয়ে রাখা ছিল সাতটি দেশীয় তৈরি বন্দুক।তিনি আরও বলেন, আটক আইয়ুব আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রটির পেছনে থাকা অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।অস্ত্রপাচারের মতো ভয়াবহ অপরাধকে পান সরবরাহের মতো নিরীহ আড়ালে চালানোর অপচেষ্টা নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে বলে জানান সংশ্লিষ্টরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা
যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা

কয়েক মাসব্যাপী অচলাবস্থার পর অবশেষে ইউরোপের সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের দুই প্রধান Read more

ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি
ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি

যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন