মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে। সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।  এই দুর্ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এ সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। তারা আরও জানায়, কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন। উদ্ধারকর্মীরা জানান, বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মৃত্যু ঘটে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় ১ বছর আগে তার Read more

বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি
বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি

টান টান উত্তেজনাকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে বার্বাডোজের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ ওভারে Read more

পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর Read more

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ
পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছাল
২৬৩ বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পেছাল

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি পিছিয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন