সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (০৮ জুন) দিনগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।ফ্লাইটটি (টিজি ৩৩৯) অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে ৩ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে বলেন, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। গত ৮ মে দিনগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৪০) ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান যান। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। আন্দোলনের মুখে ১০ মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে।আবদুল হামিদ ২০১৩ সালে ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি, ২০১৮ সালে ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। বঙ্গভবন ছাড়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তারা বাসায় ওঠেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন Read more

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ
যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ

যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে রিয়াজ উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে চৌগাছা থানা Read more

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের Read more

মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান
মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান

নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন