ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে।রবিবার (০৮ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব বলেন, তেহরানের হাতে এসেছে এক ‘গোপন সম্পদের ভাণ্ডার’, যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। তবে তিনি এর পক্ষে কোনো তাৎক্ষণিক প্রমাণ উপস্থাপন করেননি।ইসরায়েল সরকার অবশ্য এই তথাকথিত গোপন নথি ফাঁস হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক বোমার অধিকারী দেশ এটি।এদিকে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে। এই নথিগুলোর সঙ্গে গত বছর একটি ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার কোনো সম্পর্ক আছে কি না, তা-ও স্পষ্ট নয়।ইসমাইল খাতিব বলেন, ‘এই গোপন সম্পদের ভাণ্ডার স্থানান্তর করতে সময় লেগেছে এবং এতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই স্থানান্তরের পদ্ধতি গোপনই থাকবে, তবে নথিগুলো শিগগিরই উন্মোচন করা হবে।’তিনি আরও বলেন, ‘হাজার হাজার নথি বলা হলেও তা হবে অবমূল্যায়ন।’রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘নথিগুলোর পরিমাণ এত বেশি এবং এগুলো নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তার কারণে গণমাধ্যমে বিষয়টি নিয়ে এত দিন চুপচাপ থাকা হয়েছে।’ নথিগুলো ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ পৌঁছেছে বলেও জানিয়েছে তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই
জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দুরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। Read more

বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১
বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে Read more

২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের আরও উন্নতমানের সেবা নিশ্চিত করতে আপগ্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) Read more

বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন