পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। একইদিনে এই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবির আপিল শুনানিও হওয়ার কথা রয়েছে।পিটিআইয়ের শীর্ষস্থানীয় নেতা গওহর আলী খান জানান, ১১ জুন ইমরান খান ও বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে ধারণা করা হচ্ছে, ওইদিন তাদের জামিন অথবা দণ্ড বাতিলের সম্ভাবনা রয়েছে।এর আগে পাকিস্তানের হাইকোর্ট শুনানির তারিখ পেছিয়ে ১১ জুন নির্ধারণ করে। মামলার তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) যুক্তিতর্ক প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেয়।এদিকে, ইমরান খানের সম্ভাব্য মুক্তিকে ঘিরে পিটিআই ইতোমধ্যে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করছে। গওহর আলী খান জানান, পিটিআই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন গণআন্দোলন শুরু করবে, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজেই।এছাড়া খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবে পিটিআই।প্রসংঙ্গত, অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মামলায় ইমরানের বিরুদ্ধে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে, যদিও তিনি তা বরাবরই অস্বীকার করে আসছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য
ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

ফরিদপুর জেলার সালথা উপজেলার অন্তর্গত বল্লভদি ইউনিয়নের বাউশখালী গ্রামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই শত বছরের পুরনো বাউশখালী Read more

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি
নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন