রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে কেউ বলতে পারে না এই বটবৃক্ষের বয়স কত। পুরোনো বটগাছটি দিব্যি দাঁড়িয়ে প্রমাণ করে আসছে প্রবীণতার কালের সাক্ষী হিসেবে। এই বটগাছের নিচে গ্রামের চাষিরা বিশ্রাম নেন। কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা এই বট-পাইকর গাছটি যেন তাদেরই এক ভরসার জায়গা। প্রায় প্রতিদিনই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে আসে লোকজন। বেশ কয়েকবার ঝড়-তুফানে বটগাছটির ডালপালা ভাঙলেও প্রতিবারই আবারও স্বমহিমায় জেগে ওঠে।সরেজমিনে দেখা গেছে, বটগাছের মাঝে আবার হয়ে উঠে পাইকর গাছ। একসাথে অদ্ভুদ ভাবে দাড়িয়ে আছে গাছটি। এখন ডালপালা ও শেখর থেকে বিশাল বিশাল শিকড় মূল হয়ে একসঙ্গে জড়িয়ে রয়েছে। আবার কিছুটা দূরত্বে ডালপালা থেকে অসংখ্য মূলের সৃষ্টি হয়েছে। মূল বটগাছ থেকে শাখা-প্রশাখার বটগাছগুলো দিব্যি দাঁড়িয়ে রয়েছে। কমপক্ষে ২০ থেকে ২৫টি এমন শাখা মূল রয়েছে। পুরোনো এই বটগাছের ডালপালা বিশালাকৃতির। ডালপালাগুলো চারদিকে ছড়িয়ে বছরের পর বছর ছায়া দিচ্ছে।স্থানীয় বাসিন্দা আব্দুস ছাত্তার জানান, এই গাছটি কিভাবে  কবে কে লাগিয়েছে তা কেউ বলতে পারেনা তবে আমরা ছোটবেলা থেকেই দেখি এরকম। আমার বাপ দাদারাও এখানে বিশ্রাম নিতো। গাছটি অনেক ঐতিহাসিক তাই এটা দেখতে ভীড় জমায় অনেকে।গাছটি দেখতে আসা পর্যটক ইয়াসির আরাফাত জানান, আমরা মাঝে মাঝেই আসি এই গাছের নিচে। ছবি তুলি, ভিডিও করি অনেক ভালো লাগে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার মদনে বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার(২২ মার্চ) উপজেলার মাঘান ইউনিয়নে Read more

রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি
রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর Read more

৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল Read more

দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন