জেলা এনএসআই ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, টেঁটা), ফেনসিডিল ও মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টা থেকে সোমবার (১৬ জুন) ভোর রাত ৫ টা পর্যন্ত চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলো দুই আপন ভাই মিজান বেপারী (৪০) ও ফরিদ বেপারী (৫০)। এরা ভিটি হোগলাকান্দি গ্রামের আব্দুস ছালাম বেপারীর ছেলে। এছাড়া, এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জাকির দেওয়ান (৪৫) নামে আরও একজনকে আটক করা হয়।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তহীন অভিযোগ উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে
অন্তহীন অভিযোগ উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে ঘুষ, দালালচক্র, মাদক কারবারিদের সঙ্গে আঁতাত ও মিথ্যা মামলা দিয়ে Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

২০ এপ্রিল: নামাজের সময়সূচি
২০ এপ্রিল: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আহনাফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন