চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি জেলার দিঘীনালা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।শনিবার (৭ জুন) দিবাগত মধ্যরাত ৩টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে আগুন লাগে। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে।প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, রাতে আগুন লাগার পর আশেপাশের মানুষের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘বারইয়ারহাট পৌরসভার ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘর ও দোকানের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।’ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন উল্লেখ করে তিনি বলেন, ‘আগুন লাগার কারণে একজন ঘটনাস্থলেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি Read more

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস Read more

৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর
৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে Read more

প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ
প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

জয়পুরহাটে প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। গত ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত পালনের কথা থাকলেও ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র Read more

এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইসরায়েলি বিজ্ঞানীদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। এবারই প্রথমবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন