রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। কোহলি ‘আইপিএলের মাধ্যমে জুয়া’ প্রচার করে ভিড় উসকে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধের মামলা গ্রহণের অনুরোধ করেছেন।তবে ব্যাঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অভিযোগর প্রেক্ষিতে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি। প্রাণহানির ঘটনায় যে মামলা হয়েছে, সেটির চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে বলেও জানান তারা। উল্লেখ্য, গত ৩ জুন আইপিএলের ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে আরসিবি। পরদনি ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উদযাপন করে দলটি। এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ঢল নামে। ভিড় এতটাই বেশি ছিল যে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভেঙ্কটেশ অভিযোগপত্রে লিখেছেন, কোহলি আরসিবি দলের একজন বিশিষ্ট সদস্য হিসেবে ‘আইপিএলের মাধ্যমে জুয়া’ প্রচার করে ভিড় উসকে দেওয়ার জন্য দায়ী। তাঁর দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ‘কোনো খেলা নয়, বরং জুয়া, যা ক্রিকেট খেলাকে কলুষিত করেছে।’অভিযোগে আরও বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা নিন।’প্রসঙ্গত আরসিবির উদযাপনে প্রাণহানির ঘটনায় পুলিশ যে মামলা করেছে, সেখানে বিবাদী করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে। এ তিন সংস্থা বা প্রতিষ্ঠানকে অবহেলা, ভিড় ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ী করা হয়েছে।এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হচ্ছেন আরসিবির বিপণনপ্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, একই প্রতিষ্ঠানের টিকেটিং অপারেশনস লিড সুমান্থ এবং সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার।কোহলির নামে থানায় অভিযোগরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। কোহলি ‘আইপিএলের মাধ্যমে জুয়া’ প্রচার করে ভিড় উসকে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধের মামলা গ্রহণের অনুরোধ করেছেন।তবে ব্যাঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অভিযোগর প্রেক্ষিতে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি। প্রাণহানির ঘটনায় যে মামলা হয়েছে, সেটির চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে বলেও জানান তারা। উল্লেখ্য, গত ৩ জুন আইপিএলের ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে আরসিবি। পরদনি ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উদযাপন করে দলটি। এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ঢল নামে। ভিড় এতটাই বেশি ছিল যে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভেঙ্কটেশ অভিযোগপত্রে লিখেছেন, কোহলি আরসিবি দলের একজন বিশিষ্ট সদস্য হিসেবে ‘আইপিএলের মাধ্যমে জুয়া’ প্রচার করে ভিড় উসকে দেওয়ার জন্য দায়ী। তাঁর দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ‘কোনো খেলা নয়, বরং জুয়া, যা ক্রিকেট খেলাকে কলুষিত করেছে।’অভিযোগে আরও বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা নিন।’প্রসঙ্গত আরসিবির উদযাপনে প্রাণহানির ঘটনায় পুলিশ যে মামলা করেছে, সেখানে বিবাদী করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে। এ তিন সংস্থা বা প্রতিষ্ঠানকে অবহেলা, ভিড় ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ী করা হয়েছে।এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হচ্ছেন আরসিবির বিপণনপ্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, একই প্রতিষ্ঠানের টিকেটিং অপারেশনস লিড সুমান্থ এবং সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল Read more

শুল্ক হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
শুল্ক হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে চীন বলেছে, তারা যেন বাস্তবতা মেনে চলে, আন্তর্জাতিক বাণিজ্যবিধি অনুসরণ করে এবং এমন Read more

‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪
‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা! এমন শিরোনামে গত সোমবার (১৪ এপ্রিল) সময়ের কণ্ঠস্বর অনলাইন ও মাল্টিমিডিয়া Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন