চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহীসহ আরো দুজন।শনিবার রাত ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেটের সামনে চট্টগ্রামমুখি লেনে এই ঘটনা ঘটে।নিহত জিয়া উদ্দিন কুমিরা ঘাটঘর এলাকার বেল্লার বাড়ির সালেহ আহম্মদের পুত্র। তিনি কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, জিয়া উদ্দিন বিকেল বেলা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে রাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমুখি লেনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কার সাথে সাথে তিনি মহাসড়কের ঢাকামুখি লেনে উড়ে গিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত জিয়া উদ্দিনের মামা শাহজাহান বলেন, ‘মোটরসাইকেলের গতি এতই দ্রুত ছিল যে, আমার ভাগিনাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে চট্টগ্রামমুখী লেন থেকে উড়ে গিয়ে ঢাকা মুখী লেনে পড়ে।’বারাআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘নিহত জিয়া উদ্দিন বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ

দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি যমুনা নদীর ওপর নির্মিত ডাবল লাইনের রেলসেতু। বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটি Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন
রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন

‎অনুকূল আবহাওয়া ও উর্বর চরজমির কারণে খিরা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন