ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিকল্প রাস্তা নির্মাণের কোনো ব্যবস্থা না করেই কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে, ফলে কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী উত্তরপাড়ায় বাঞ্ছারামপুর-কদমতলী-মরিচাকান্দি সড়কের ১৩ কিলোমিটার অংশে একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণকাজ চলছে। এলজিইডির আওতাধীন এই প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে পুরাতন কালভার্ট অপসারণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কালভার্ট ভেঙে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “আমরা হঠাৎ দেখেছি কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। কোনো নিলামের খবর আমাদের জানা নেই।”রহিমা বেগম বলেন, “সরকারি সম্পদ এভাবে বিক্রি হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, “কালভার্টটি ভাঙা হচ্ছে বা কারা কাজ করছে—এ বিষয়ে আমি কিছুই জানি না। এটি নিলামে দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলছিল। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশেই কাজটি হচ্ছে।”অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “নতুন কালভার্টের কাজ আমাদের মাধ্যমে হচ্ছে এবং ঠিকাদার কাজটি করছে।”নিলাম ও বিকল্প সড়ক ছাড়া কালভার্ট ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এভাবে কাজ করা উচিত নয়, তবে ঠিকাদার এমনটি করেছে। আমি তাকে ফোন করলে সে জানায়, ‘উপরের চাপের কারণে’ কাজটি করেছে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “এভাবে কাজ করা সম্পূর্ণ সরকারি নীতিমালার পরিপন্থী। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন অভিযোগ দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত

আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার Read more

নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের Read more

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। Read more

কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) সকাল Read more

প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি
প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি

ভারতে প্রেমিকার স্বামীকে হত্যা করতে উপহার হিসেবে পাঠানো মিউজিক সিস্টেমে বোমা সেট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন