আশা করি রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার (০৭ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর কলাবাগান শিশু পার্ক সংলগ্ন এসটিএস কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোরবানির পর বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো অপসারণ না হলে এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় এবং নানা রোগবালাইয়ের জন্ম দেয়। সেই বিবেচনায়, ঢাকার দুই সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়েছে।তিনি আরও বলেন, পশু কোরবানির জন্য সিটি করপোরেশন নির্ধারিত স্থান নির্ধারণ করেছিল। কিন্তু এরপরও অনেকেই যত্রতত্র কোরবানি দিচ্ছেন। এতে আমাদের কাজ কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করছেন। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন হবে।এর আগে, কলাবাগান এসটিএসে বেলচা দিয়ে ট্রলিতে বর্জ্য ফেলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল
ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন অভিনেতা সোহেল মণ্ডল। মঞ্চনাটক দিয়ে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথ Read more

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস
হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। পাশাপাশি এ Read more

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন Read more

শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ
শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে Read more

জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে Read more

‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’
‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন