ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টা ১৫ মিনিটে বন্দিদের জন্য আয়োজন করা হয় ঈদের বিশেষ জামাত, যেখানে হাজারেরও বেশি বন্দি অংশ নেন। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় কারা কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় জামাত।ঈদ উপলক্ষে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল—লিচু, রুহ আফজার শরবত এবং শিশুদের জন্য ললিপপ, ক্যান্ডি ও চিপস দিয়ে আপ্যায়ন করা হয়। কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, বন্দিদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। ঈদ উপলক্ষে জবাই করা হয় ৮টি গরু ও ১০টি খাসি। সকালে নাশতায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের আয়োজনে রয়েছে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন এবং পান-সুপারির আয়োজন।ঈদ উপলক্ষে আরপি গেটের মাধ্যমে বন্দিদের আত্মীয়-স্বজনদের পাঠানো উপহার ও সুভেনির বিতরণ করা হয়। কারা প্রশাসন জানিয়েছে, ধর্মীয় ভাবগম্ভীরতা ও অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক

বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা Read more

ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪
ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৬দিন আটকিয়ে রাখার পর ধর্ষণ করার অভিযোগে নারী সহযোগীসহ ৪ জনকে Read more

বকশীগঞ্জে ইউএনও’র কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
বকশীগঞ্জে ইউএনও’র কাছে  কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে।শুক্রবার (১১ এপ্রিল) Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

ছাত্রদলের পর ‘সংশপ্তক পর্ষদ’র ভোট বর্জন
ছাত্রদলের পর ‘সংশপ্তক পর্ষদ’র ভোট বর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপি, জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট বর্জনের Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন