আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এক বাবা ও তার মেয়ে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের ঘরবাড়ি ও সবকিছু।দগ্ধ ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা জানে আলম ও তার কন্যা।স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সকালে হঠাৎ জানে আলমের ঘরে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিজ উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তারা ব্যর্থ হন।প্রত্যক্ষদর্শী মো. রফিক বলেন, ‘আগুন লাগার সময় আমরা দৌড়ে গিয়ে পানি ঢেলে নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কুলাতে পারিনি। জানে আলম ও তার মেয়েকে দগ্ধ অবস্থায় বের করা হয়।’খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে জানে আলম ও তার মেয়ে দগ্ধ হন এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একজন ফায়ারফাইটার জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়রা আমাদের জানান, আগুন নিভে গেছে, তাই আমরা ফিরে আসি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে Read more

`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’

ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা
মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রোববার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন