ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান এই উৎসব উপলক্ষে আজ শনিবার (০৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে রোববার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন রোববার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এই সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে চলবে ট্রেন।সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি
উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের Read more

গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়ায় 'সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো' জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন