ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং (৩৮)। তিনি প্রতিবন্ধী ক্রিকেটার হিসেবে দিল্লি থেকে গোয়ালিয়রগামী ছত্তীসগঢ় এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন একটি প্রতিযোগিতায় অংশ নিতে। খবর আনন্দবাজার পত্রিকার।জানা গেছে, হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন বিক্রম। সঙ্গে থাকা সতীর্থরা তাৎক্ষণিকভাবে রেলের হেল্পলাইন নম্বরে বারবার ফোন করলেও সময়মতো কোনও চিকিৎসা বা সাহায্য মেলেনি।গন্তব্য ছিল গোয়ালিয়র, যেখানে আয়োজিত হচ্ছিল একটি প্রতিবন্ধী ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু তার আগেই, শুক্রবার (৬ জুন) সকালে মথুরা স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেনেই মারা যান তিনি।বিক্রমের সতীর্থরা জানিয়েছেন, তারা একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন একজন যাত্রী অসুস্থ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। কিন্তু কোনও ডাক্তার বা মেডিকেল সহায়তা তখন আসেনি।এ ঘটনা ভারতের রেল ব্যবস্থার জরুরি স্বাস্থ্যসেবার ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে এমন একজন খেলোয়াড়, যিনি প্রতিবন্ধী হয়েও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তার প্রতি অবহেলা অনেককেই নাড়া দিয়েছে।বিক্রম সিংয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের হুইলচেয়ার ক্রিকেট কমিউনিটির সদস্যরা। দ্রুত তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে রেলে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা
হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা দাবি করে মামলা করেছেন Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ Read more

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন