বাংলা সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। ১ হাজার কোটি টাকার তহবিল থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়। এই তহবিল থেকে সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০২১ সালে এই উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ সাড়া মিলেনি। অজানা কারণে স্বল্প সুদে ঋণ সুবিধার প্রকল্পটি আর সামনে এগোয়নি। বর্তমানে এই প্রকল্পটি বন্ধ আছে বলে জানা গেছে।সেই সময় জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খানও সিনেমা হল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে শাকিব খান আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকার যদি আবার স্বল্প সুদে ঋণ সুবিধার উদ্যোগ নেয়, তিনি হল নির্মাণে নতুনভাবে উদ্যোগ নেবেন।শাকিব খান বলেন, ‘আমি সব সময় চাই চলচ্চিত্র হলের সংখ্যা বাড়ুক। আগের সরকার যখন এই স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছিল, তখন অনেকেই হল নির্মাণের কাজ শুরু করেছিল। আমি নিজেও উদ্যোগ নিয়েছিলাম। বর্তমান সরকার যদি এই উদ্যোগ পুনরায় চালু করে, আমি আবার সেই পথে এগোব।’তিনি আরও বলেন, ‘দেশবাসী বিনোদন পেতে চায়, সিনেমা দেখতে চায়। গত ঈদে বিভিন্ন স্থানে মিডনাইট শো হয়েছে, যা বাংলা চলচ্চিত্রের জন্য একটি ভালো সংবাদ। আশা করছি, এই প্রবণতা অব্যাহত থাকবে। মানুষের বিনোদনের চাহিদা মেটাতে সিনেমা দেখার সুযোগ বৃদ্ধি করতে হবে।’ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন, জয়া আহসান, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর Read more

চট্টগ্রামে ফের বিপুল পরিমাণ কেএনএফ ইউনিফর্ম জব্দ
চট্টগ্রামে ফের বিপুল পরিমাণ কেএনএফ ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় একটি গুদাম থেকে প্রায় ১৩ হাজার সামরিকধাঁচের ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, Read more

রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প
রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ Read more

দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর
দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।রবিবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, Read more

টানা বৃষ্টিতে আমতলীতে ডুবে গেল আউশ ও আমন বীজতলা
টানা বৃষ্টিতে আমতলীতে ডুবে গেল আউশ ও আমন বীজতলা

বরগুনার আমতলী উপজেলায় নাগাতার ভারী বর্ষণে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাত এবং অকার্যকর জলকপাট ব্যবস্থাপনার কারণে পানি নিস্কাশন ব্যাহত Read more

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন