পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা যাতে দ্রুত ছাড়া পেয়ে পরিবারের কাছে যেতে পারেন সে ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিদেশি নাগরিকদের আরও কিছু আইনি আনুষ্ঠানিকতা পেরুতে হবে।কয়েদিদের ক্ষমা করার এ ঘটনা ঘটেছে ওমানে। দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক সরকারি আদেশে নির্বাচিতদের জন্য ‘রাজকীয় ক্ষমা’ জারি করেছেন। খবর টাইমস অব ওমান ও গালফ নিউজের।রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ১৪৪৬ হিজরির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য সুলতানের রাজকীয় ক্ষমা জারি করা হয়েছে। ক্ষমাপ্রাপ্তিতে বন্দিদের পরিবারের কথাও বিবেচনা করা হয়। তবে ৬৪৫ বন্দির মধ্যে কতজন বিদেশি নাগরিক তা তাৎক্ষণিক জানানো হয়নি।সব প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বন্দিদের নিজ দেশে পাঠানো হবে।রাজকীয় ক্ষমা সুলতানি নেতৃত্বের বৈশিষ্ট্যময় করুণা ও ক্ষমার চেতনাকে তুলে ধরে। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় তাৎপর্যপূর্ণ সময়ে এ ধরনের ক্ষমা মধ্যপ্রাচ্যে খুবই সাধারণ বিষয়। এই উদ্যোগটি ওমানের করুণা, ঐক্য এবং সামাজিক সংহতির ওপর স্থায়ী জোর দেওয়ার প্রতীক হিসেবে দেখা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার Read more

ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার হামাস থেকে মুক্তি পাওয়া জিম্মি
ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার হামাস থেকে মুক্তি পাওয়া জিম্মি

হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ ইসরাইলে গিয়ে ধর্ষিত হয়েছেন মিয়া শেম (২৩)। তাকে ধর্ষণ করেছে সুপরিচিত একজন Read more

নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ
নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। পুর্বশত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী Read more

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র Read more

চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ
চাঁদপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে প্রার্থী না করায় সড়কে বিক্ষোভ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ Read more

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন