তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জন দমকল কর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একাধিক জেলায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে জানান, এসকিসেহিরে দাবানল নেভানোর সময় একদল উদ্ধারকর্মী আগুনের মধ্যে আটকা পড়েন। তাদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন উদ্ধারকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।মন্ত্রী ইউমাকলি আরও জানান, হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হওয়ার ফলে আগুনের শিখা দমকল বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে। তারা দ্রুত হাসপাতালে নেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ১০ জন মারা যান। বাকি ১৪ জন এখনও চিকিৎসাধীন।তুরস্কের সংবাদমাধ্যম বিরগুন জানিয়েছে, আগুনে আটকে পড়া ওই দলটি কার্যত “জীবন্ত দগ্ধ” হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “আমাদের এই শোক প্রকাশের কোনো ভাষা নেই।”প্রসঙ্গত, তুরস্কের বিলেজিক অঞ্চলের সেলচিক গ্রামে দাবানলের আগুন নতুন করে জ্বলে ওঠে সোমবার রাতে। পাশের সাকারিয়া প্রদেশ থেকে আগুন ছড়িয়ে পড়ে বিলেজিকের ওসমানেলি জেলায়, যেখানে বসতবাড়িগুলোর মধ্যেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘরবাড়ি থেকে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।গত রোববার থেকে তুরস্কের বিভিন্ন অংশে প্রচণ্ড তাপপ্রবাহ ও দমকা হাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে ইস্তানবুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী এলাকায়। বেশ কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ায় সেগুলো খালি করে দেয়া হয়েছে।মন্ত্রী ইউমাকলি সতর্ক করে বলেছেন, বৃহস্পতিবার আরও তীব্র তাপমাত্রা ও হঠাৎ দিক পরিবর্তন করা বাতাসের পূর্বাভাস রয়েছে। তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমরা চরম আবহাওয়ার সম্মুখীন হতে যাচ্ছি। ৮৬ মিলিয়ন নাগরিকের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই সতর্ক থাকুন এবং বাড়তি সাবধানতা অবলম্বন করুন।”তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “আমাদের বন রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”এই ঘটনার সুষ্ঠু তদন্তে দু’জন প্রসিকিউটরকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের আইনমন্ত্রী।এই মৃত্যুর মাধ্যমে চলতি বছর এখন পর্যন্ত দাবানলে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। এর আগে জুলাই মাসের শুরুতে ইজমির প্রদেশের ওডেমিস শহরের কাছে দাবানলে এক বৃদ্ধ ও দুই বন কর্মী নিহত হন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তুরস্কে দাবানলের প্রকোপ বাড়ছে। এর আগেও ২০২১ সালে দেশটিতে ভয়াবহ দাবানলে অন্তত ৮ জন প্রাণ হারান এবং হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে যায়।তুরস্ক সরকার বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, ড্রোন ও শতাধিক দমকল বাহিনী মোতায়েন করেছে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক ক্ষতির মাত্রা বিবেচনায় এই ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বাজেট প্রস্তাব বিবেচনা করছে, যার অধীনে 'জাতিসংঘ এবং ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য প্রায় Read more

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ Read more

শাহবাগে আজও ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
শাহবাগে আজও ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

রাজধানীর শাহবাগে জুলাই সনদের দাবিতে আজও অবস্থান করছেন জুলাই যোদ্ধারা।শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের Read more

টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক
টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন