রাঙ্গামাটি রাজবন বিহার ঘাট থেকে বন্ধুদের নিয়ে সাঁতার কেটে রাজবাড়ী ঘাটে যাওয়ার সময় নিখোঁজ হওয়া দীপেন চাকমা (১৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১:০৫ টায় দীপেন চাকমার মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার করা হয়।বুধবার (৪ জুন) বুধবার ১১:৩০ মিনিটের দিকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিস টিম, নৌ বাহিনীর টিম, স্থানীয়দের সাহায্য নিয়ে দীপেন চাকমাকে খোঁজাখুঁজি করা হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধান শেষে দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান আনসারী জানান, দুপুর ১ টার দিকে দীপেন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে।দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম মহেশ্বর চাকমা, তিনি রাঙামাটির সদরের রাজদ্বীপ (চক্রপাড়া) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে আদিত্য শীল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের Read more

ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত Read more

টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে শামীম-মহব্বত
টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে শামীম-মহব্বত

টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে টাঙ্গাইল Read more

টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)

চ্যাম্পিয়নস লিগে আজ জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।ক্রিকেটরাওয়ালপিন্ডি টেস্ট-৩য় দিনপাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসরাসরি, বেলা ১১টা,টি স্পোর্টস ও এ স্পোর্টসনারী ওয়ানডে বিশ্বকাপঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডসরাসরি, দুপুর Read more

প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল
প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল

চার দিনের সফরে রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থা‌টির কোনো সদস্যের Read more

ইরান কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে
ইরান কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে

কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলার আগে দেশটিকে অবহিত করেছিল ইরান। তিন জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন