মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি চৌরাস্তার কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে মাওয়া রেলওয়ে স্টেশন ও খানবাড়ি ওজন স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে মাওয়ামুখী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।’ দুই ট্রাকেই গরু ব্যবসায়ী ও তাদের সহযোগীরা ছিলেন। সংঘর্ষে খাইরুল শেখ (২৩), সোনাপুর বাজার, রাজবাড়ী এবং সবুজ শেখ (১৭), চন্দ্রপাড়া, ফরিদপুর আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ধীরগতিতে চললেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫
গাজায় আরও এক বহুতল ভবন ধ্বংস, ইসরায়েলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি
পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি

এবার পিএসজির জয়ে এনরিকে পরেছিলেন একটি বিশেষ টি-শার্ট, যেখানে ছিল তার ও জ্যানার ছবি—পিএসজির পতাকা হাতে।

আজও ১০০ প্রাণ ঝরল গাজায়
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন