সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে এবং জেলার আরও শতাধিক এলাকায় আজ শুক্রবার (০৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের অনুসরণ করে হজের পরের দিন ঈদুল আজহা পালন করে থাকেন। তারা জানান, প্রায় দুই শত বছর ধরে এই ধারাবাহিকতা রক্ষা করে আসছেন।শুক্রবার (০৬ জুন) সকাল ৮টায় আনোয়ারার তৈলারদ্বীপ, বারখাইন, বরুমচড়া, খাসখামা, কাটাখালী ও রায়পুর, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি সহ বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই সময় মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।নামাজ শেষে অনুষ্ঠিত হয় ত্যাগের প্রতীক পশু কোরবানি। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, পটিয়া ও সাতকানিয়া ছাড়াও চট্টগ্রামের অন্যান্য অঞ্চলেও একইসঙ্গে কোরবানি সম্পন্ন হয়।মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফী মাযহাব অনুসরণ করি এবং বৈজ্ঞানিক ভিত্তিতে চাঁদের অবস্থান যাচাই ও সরাসরি হজ্জের খুতবা দেখে ঈদের দিন নির্ধারণ করি। এবার সৌদি আরব থেকে দেওয়া খুতবা প্রত্যক্ষভাবে শুনে এবং পবিত্র হজ্জ পালনের খবর দেখে শুক্রবারই ঈদ উদযাপন করা হয়েছে।’উল্লেখ্য, দুই শতাব্দীর ঐতিহ্যকে ধরে রেখে ব্যতিক্রমধর্মী এই ঈদ উদযাপন প্রতিবছর দক্ষিণ চট্টগ্রামে বিশেষ ধর্মীয় আবহ সৃষ্টি করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা
ভারতের সঙ্গে পরামর্শ করে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এ সভায় উপস্থিত ছিলেন Read more

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ
কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা
ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন