মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিচ্ছে। প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফার পর এবার মাস্ক সরাসরি দাবি করেছেন, তিনিই না থাকলে ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না।এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এলন মাস্ক লিখেন, “আমাকে ছাড়া ট্রাম্প হারতেন। ডেমোক্র্যাটরা হাউসের দখল নিত, আর রিপাবলিকানরা সিনেটে ৫১-৪৯ ব্যবধানে পিছিয়ে থাকত।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, শুরু হয়েছে নতুন উত্তেজনা।অন্যদিকে, বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ইলনের আচরণ অত্যন্ত হতাশাজনক। আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন সেটি থাকবে কিনা বলা মুশকিল।” তিনি আরও জানান, ইলনকে শীর্ষ উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পর তার কাছ থেকে ভিন্নধর্মী সহযোগিতা প্রত্যাশা করেছিলেন।উল্লেখ্য, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ককে “সরকারি দক্ষতা বিষয়ক দফতর”-এর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল প্রশাসনিক খরচ কমানো। কিন্তু ট্রাম্পের নতুন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নিয়ে দ্বিমত পোষণ করে মাস্ক পদত্যাগ করেন।বিলটির সমালোচনায় মাস্ক বলেন, “একটি বিল বড় হতে পারে, আবার সুন্দরও হতে পারে। কিন্তু দুইটাই একসঙ্গে হলে তা বিপজ্জনক হতে পারে। এই বিল ২.৫ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি ডেকে আনবে। কংগ্রেস দেশকে দেউলিয়া করে দেবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন
ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন

ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিংয়ের একটি কার্গো বিমান নেমেছে। তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাডারে Read more

মাদারীপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় লিঙ্গের শিলাকে কুপিয়ে জখম
মাদারীপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় লিঙ্গের শিলাকে কুপিয়ে জখম

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিলা আক্তারকে (২৬) ভর্তি Read more

ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে Read more

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন