নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি বেগম নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর কায়েমকোলা গ্রামের পুলিশের সাব-ইন্সপেক্টর জোবায়ের হোসেনের স্ত্রী।নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ ৫ মে বৃহস্পতিবার বিকালে পুলিশ ইন্সপেক্টর জুবায়ের তার স্ত্রী শিউলি বেগমকে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া সড়কের সিংড়া নিংগইন এলাকায় পৌঁছালে ভাঙা রাস্তায় ঝাকিতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান শিউলি বেগম। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিকালে একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি, পরে জানতে পেরেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মো. কামাল হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বন্দরের নিজ বাড়ি থেকে তাকে Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র Read more

শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়
শিবচরে জমি নিয়ে বিরোধে উচ্ছেদ, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে বাড়ি ভাঙচুর ও উচ্ছেদের শিকার হয়েছেন মো. সাইদ সিকদার (৫৫) নামে Read more

ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, মিলবে ভাতাও
ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ, মিলবে ভাতাও

সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ ও প্রশিক্ষিত চালকের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ Read more

বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩
বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩

বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন