নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৪ জুন) গভীর রাতে বারহাট্টা বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরবর্তীতে চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার থেকে আসা ভারতীয় বিভিন্ন শাড়ি বোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয়রা। আটকের পর পুলিশে খবর দিলে বারহাট্টা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে। শাড়িসহ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। আটক ট্রাকটি (ঢাকা মেট্রো – ন ১২-০০৫৩) থানায় নিয়ে আসা হয়। মালামালগুলো জব্দ তালিকা করে পুলিশ হেফাজতে নেয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহেশখলা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করে আসছে একটি সিন্ডিকেট। তারা গভীর রাতে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারের সড়কটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর একটি কলের মাধ্যমে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

দুই কিডনি নষ্ট প্রবাসী ইকবালের, সাহায্য চেয়ে পরিবারের আকুতি
দুই কিডনি নষ্ট প্রবাসী ইকবালের, সাহায্য চেয়ে পরিবারের আকুতি

প্রায় দীর্ঘ এক দশক ধরে ছিলেন প্রবাসে। প্রবাস থেকে ছুটিতে এসে জানতে পারেন দুই কিডনি নষ্ট। নষ্ট কিডনি নিয়ে ইতিমধ্যে Read more

সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল
সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলার ঘটনায় লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের Read more

‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!
‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন