শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বুধবার (৪ জুন) দুপুরে লামা৷ জেলা পরিষদ গেষ্ট হাউজে উক্ত সভা অনুষ্ঠিত হয়।”বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমান এর অবদান” শীর্ষক এই অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সভাপতি ও লামা পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ আমির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব থোয়াইনু অং চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাবা জোসনা বেগম, সাবেক কাউন্সিলর (ওয়ার্ড ৪, ৫, ৬) এবং সভাপতি, লামা উপজেলা মহিলা দল জনাব মোঃ জাকির হোসেন, আহ্বায়ক, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোহাম্মদ জাফর, সভাপতি, লামা উপজেলা মোটর চালক দল, জনাব মোঃ মাহমুদুল হাসান ইদ্রীস, আহ্বায়ক, লামা পৌর কৃষক দলঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইবরাহিম, আহ্বায়ক, লামা উপজেলা কৃষক দল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ আমির হোসেন, সদস্য সচিব, লামা উপজেলা কৃষক দল এবং জনাব মোঃ ফরহাদুল ইসলাম, সদস্য সচিব, লামা পৌর কৃষক দল।অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার Read more

চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম বলা হয়। কিন্তু এই ভরা মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইলিশ মাছের Read more

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ধর্মীয়  ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম Read more

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর
শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন