সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বাস যাত্রীকে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে সেই গাড়ির নিচে মাথা পিষ্ট হয়ে মারা গেছে সৈকত আহমেদ (২৩) নামে এক যুবক। সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দি গ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের সোলেমানের ছেলে।জানা যায়, বুধবার (৭ জুন) বেলা ২ টার দিকে উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এইচ.কে গাড়ির যাত্রী সৈকত আহমেদ এর সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে চলন্ত গাড়ি থেকে সজোরে ধাক্কা দেয় গাড়িটির হেলপার ও সুপারভাইজার। পরে সেই গাড়ির পিছনের চাকায় সৈকত আহমেদ এর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে ওসি আব্দুর রাউফ জানান, ঢাকা থেকে বগুড়াগামী এইচ.কে গাড়িতে ঢাকা থেকে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছিলেন সৈকত আহমেদ। ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজার এর সাথে কথা কাটাকাটি হয়, এর জের ধরে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেয়।পরে গাড়ির পিছনের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে সেই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িটি আটক করা হলেও অভিযুক্ত হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং ভিসির পদত্যাগের দাবিতে  অনশন শুরু করেছে ঢাকা কলেজের সাধারণ Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত Read more

‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো Read more

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি
জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি

দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন Read more

মিশর-জর্ডান নিয়ে বৃহত্তর ইসরায়েলের প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু
মিশর-জর্ডান নিয়ে বৃহত্তর ইসরায়েলের প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

মিশর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠা হোক এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। Read more

জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন