পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে বিক্ষোভের কর্মসূচির ঘোষণা দিয়েছিল তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কিন্তু বিক্ষোভের আগে রাতভর অভিযান চালিয়ে দলের অন্তত ১২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  দেশটির পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার (৪ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে অন্তত ১২০ জন পিটিআই কর্মীকে আটক করা হয়েছে। গ্রেপ্তার অভিযান সবচেয়ে বেশি হয়েছে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে। তবে পিটিআইয়ের দাবি, এই সংখ্যা আরও বেশি। দলের মুখপাত্র জুলফিকার বুখারী বলেন, ‘লাহোরেই ২০০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এই দমন-পীড়ন দেখেই বোঝা যায়, সরকার জনগণের কণ্ঠস্বরকে কতটা ভয় পায়।’ইমরান এই আন্দোলনকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই’ হিসেবে অভিহিত করেছেন। পিটিআইয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় কারাবন্দি ইমরান খান বলেন, ‘দেশে প্রকৃত গণতন্ত্র না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’জানা গেছে, এরই মধ্যে এ বিক্ষোভকে কেন্দ্র করে লাহোরসহ বেশ কয়েকটি শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সরকার বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এদিকে পাঞ্জাব সরকারের মুখপাত্র উজমা বুখারী পিটিআইয়ের কার্যকলাপকে সন্ত্রাসী উল্লেখ করে বলেন, ‘রাজনীতি করলে কেউ বাধা দেবে না। কিন্তু যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত, তাদের রাজনৈতিক দলের ছদ্মবেশে ছাড় দেওয়া হবে না।’প্রসঙ্গত, ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসেন ইমরান খান। তবে ২০২২ সালে দেশটির সেনাবাহিনীর সাথে বিবাদে জড়িয়ে পদচ্যত হন তিনি। এরপর একাধিক মামলায় জড়িয়ে কারাবন্দী হন ইমরান। ২০২৪ সালে দেশটির জাতীয় নির্বাচনে কারাগারে থেকেও সবচেয়ে বেশি আসন জেতে পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দলটির অভিযোগ, ব্যাপক কারচুপি করে তাদের আরও অনেক আসন থেকে বঞ্চিত করা হয়েছে।সূত্র: রয়টার্স আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে
জামায়াতকে ঘিরেই অসন্তোষ ১১ দলীয় জোটে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে Read more

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার Read more

শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার Read more

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হলেন সিফি ঘরিব

আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। Read more

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো ও মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন