বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।বুধবার (৪ জুন) বিকেলে ঢাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে ড. ইউনূসের আসন্ন সফর প্রসঙ্গে এসব তথ্য জানান তিনি।এসময় তিনি জানান, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার হওয়ায় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মিত্র দেশ হওয়ায় এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, সফরে অধ্যাপক ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি সফরের আলোচনার মূল অংশ হবে বলে জানান সচিব। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যের সঙ্গে নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে জিএসপি সুবিধা ও বাণিজ্যে বিশেষ ছাড় সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি, শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে।উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার সাবমেরিনে হামলা চালালো ইউক্রেন
রাশিয়ার সাবমেরিনে হামলা চালালো ইউক্রেন

সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানায়, তাদের হামলায় সাবমেরিনটি বেশ Read more

বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার Read more

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?

বিশ্বের সবাই না হলেও অধিকাংশ মানুষই চান ইরানের সাথে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু কোন শর্তে? এই Read more

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সবশেষ খবর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্সেনাল শিবিরে যোগ দিলেন সুইডিশ গোলমেশিন ভিক্টর গিওকেরেস।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে এই স্ট্রাইকারকে পেতে Read more

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তামজীদ বেপারী (২৪), Read more

দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন