সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।মঙ্গলবার (০৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।ইসরায়েলি গণমাধ্যম জানায়, সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সরকারি সম্প্রচারক কেএএন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি-অধিকৃত গোলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে।ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বলছে, দক্ষিণ গোলান হাইটসের হাসপিন এবং রামাত মাগশিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছে ইয়েদিওথ আহরোনোথ।পৃথকভাবে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গ্যালিলি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে।ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, দান অঞ্চল, জেরুজালেম এবং নফ হাগালিলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। দুটি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

চীনের সঙ্গে আমাদের ২০০০ বছরের পুরনো সম্পর্ক: ঢাবি উপাচার্য
চীনের সঙ্গে আমাদের ২০০০ বছরের পুরনো সম্পর্ক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ৫০ বছরের নয়, ঐতিহাসিকভাবে এই সম্পর্ক দুই Read more

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন