এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। এ ম্যাচকে কেন্দ্র করে দেশের মাটিতে লাল-সবুজ জার্সিতে প্রথমবারের মতো দেখা যাবে হামজা চৌধুরীকে। তাছাড়া অভিষেক হওয়ার কথা আছে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহেমিদুল ইসলামেরও।বিমানবন্দরে পা রেখে শমিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’উল্লেখ্য, সিঙ্গাপুর ম্যাচের আগে আজ বুধবার (০৪ জুন) এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার
সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার

পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. Read more

বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা
বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা

গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল Read more

নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ
নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ

দীর্ঘ প্রায় আট বছরের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের ২০ জানুয়ারি প্রাথমিক Read more

কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।শনিবার (২০ ডিসেম্বর) Read more

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটা ছিল শুধু শুধু ম্যাচ নয়—ছিল মর্যাদার লড়াই। আবাহনী বনাম মোহামেডান, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন