জ্যৈষ্ঠের শেষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছাতা বিক্রেতা ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ঋতু পরিক্রমায় এখন চলছে জ্যৈষ্ঠ মাস। অবিরাম বৃষ্টি না হলেও থেমে থেমে, আবার কখনো একটানা মুষলধারে ভারি বর্ষণ হচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে বিকিকিনি বেড়ে গেছে রোদ-বৃষ্টির অন্যতম অনুষঙ্গ ছাতার। ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরদের।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছাতা মেরামতে ব্যস্ত সময় পার করছেন ছাতা কারিগররা। রোদ-বৃষ্টির খেলায় বাজারে বেড়েছে ছাতার বিকিকিনি। আর চাহিদার ওপর বেড়েছে কারিগরদের ব্যস্ততা। কার ছাতা কে আগে মেরামত করে নেবেন তার জন্য শুরু হয় প্রতিযোগিতা। ভাঙ্গুড়া উপজেলায় বেশ কিছু ছাতা তৈরির কারিগর রয়েছে, যারা অন্যের দোকানের সামনে বসে সারা বছর কাজ করে থাকেন। ছাতার কারিগররা প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করেন। কারিগররা হাতের সুনিপুণ কাজে সারিয়ে তোলেন ছাতার সমস্যা। আর বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে চালান সংসার। তবে দিন দিন এই পেশার কারিগররা হারিয়ে যাচ্ছে।জাহাঙ্গীর আলম, রইচ উদ্দিনসহ বেশ কয়েকজন ছাতা কারিগর সময়ের কণ্ঠস্বরকে জানান, বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় ছাতার কাপড়, হাতল, স্প্রিং প্রভৃতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। সরবরাহ রয়েছে অনেক কম। সারা বছর ধরতে গেলে তাদের বসেই থাকতে হয়। খুব একটা কাজ থাকে না। তবে এই সময়টাতে তাদের কাজের চাপ বেড়ে যায় বহুগুণ।ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লা থেকে ছাতা মেরামত করাতে আসা আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টার বলেন, ‘পাঁচটি ছাতা নষ্ট হয়ে ঘরে পড়েছিল। বৃষ্টির সময় ছাতার দরকার হয়, তাই সারাতে এসেছি।’ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের কুন্ডু বাসনালয় এন্ড ষ্টোরের মালিক শ্রী তপন কুমার কুন্ডু জানান, ‘আমাদের এখানে খুচরা ও পাইকারী ছাতা বিক্রি হয়। বর্তমানে ফোল্ডিং ছাতার চাহিদা একটু বেশি। ভাঁজহীন দেশি ছাতা ২০০ থেকে ২২০ টাকা এবং দেশি-বিদেশি দুই ভাঁজের ছাতা ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ
আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে ৩টি Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও
স্থগিত হওয়া আইপিএলের শুরুর দিনেই মাঠে গড়াবে পিএসএলও

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এরই মধ্যে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াবে ১৭ Read more

যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা
যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা

যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে গৃহবধূ তৃপ্তি মণ্ডলকে হত্যা মামলার আসামি পরকীয়া প্রেমিক শংকর মল্লিক (৬০) হারপিক পান করে আত্মহত্যা Read more

টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন