গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা দূর করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।মঙ্গলবার (০৩ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন জানান, ২০০৫-২০০৬ সালে ইউসেপ থেকে নির্মিত টঙ্গী অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গাজীপুরা বাশপট্টি এলাকায় নির্মিত ড্রেন কিছু দুষ্কৃতিকারীরা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারে ড্রেনটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। এই ড্রেনটি দখল করে রাস্তা নির্মাণের ফলে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পরিণত হয়েছে। অবৈধ দখলদারদের থেকে পুনরুদ্ধার করার জন্য আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মধ্যেই আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করবো এবং অবৈধ দখলদার ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) Read more

পায়ের গোড়ালি ব্যথার কারণ ও করণীয় কী তা জানেন?
পায়ের গোড়ালি ব্যথার কারণ ও করণীয় কী তা জানেন?

শুয়ে কিংবা দীর্ঘসময় বসে থেকে ওঠার পর মাটিতে পা ফেলতে পারছেন না। পায়ের গোড়ালিতে ব্যথা ভীষণ। কারণটাও যেন ধরা যাচ্ছে Read more

বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই
বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন