গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (১৯ জুলাই) রাত ০১:৪৫ ঘটিকায় মহানগরীর বাসন থানার বাড়ীয়ালী নলজালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ও সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কুত্তামারা (বইটকামারী) গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে মোস্তফা, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সারোয়ার জাহান শান্ত, একই জেলার একই উপজেলার পলাশীয়া গ্রামের সুলতান আলীর ছেলে নুর মোহাম্মদ, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার তাওয়াকুছা গ্রামের খোরশেদ আলমের ছেলে সাইদুর রহমান, রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর গ্রামের মৃত রিয়াজ শেখের ছেলে ফারুক শেখ, যশোর জেলার বিকরগাছা থানার বাউসা গ্রামের আব্দুল গফফার মিয়ার ছেলে সেলিম মিয়া এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার চামশ্রী (আশ্রমপাড়া) গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া।এসময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি স্টীলের চাপাতি, ৩টি স্টীলের ছুরি এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।এ বিষয়ে গাজীপুর মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। আজ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার Read more

সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা
গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন