গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। মঙ্গলবার (০৩ জুন) র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সোমবার রাত পৌনে ১২টার দিকে ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির একটি মেশিন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। র‌্যাব জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল নোট প্রস্তুতকারী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে আসছিলেন। পরে এসব জাল নোট অনলাইনভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র‌্যাব এক আসামিকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে জাল টাকা তৈরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় গাছের মালিককে না বলে আম পাড়ায় এক শিশুশিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আবু শামীম সরদারের Read more

ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ ডাকে: শ্রাবন্তী
ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ ডাকে: শ্রাবন্তী

দীর্ঘ ১০ বছর পর নতুন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া Read more

রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট
রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। চক্রের মূলহোতারা এতটাই Read more

আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন Read more

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর Read more

আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
আমতলীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন