পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। খবর জিও নিউজ সবশেষ কম্পনটি অনুভূত হয় সকাল ৯টা ৫৭ মিনিটে। যার মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এছাড়া ১৬তম ভূকম্পের উত্তপত্তি স্থল ছিল মালির উত্তরপূর্বাঞ্চলে এবং ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। যা করাচি থেকে ১৫ কিলোমিটার দূরে। এর আগে গতকাল সোমবার পর পর দুটি ভূমিকম্প অনুভূত হয়। যার মধ্যে প্রথমটি আঘাত হানে মধ্যরাতে, এর মাত্রা ছিল ২.৬ এবং দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় ১২টা ২৩ মিনিটে। এর মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এই দুই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালিরে। সবশেষ তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার ভোর ৬টা ৪২ মিনিটে। যার মাত্রা ছিল ৩.২। এর উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এবং করাচির কাছেই। রোববার বিকালে বারবার ভূমিকম্প আঘাত হানার পর আতঙ্কিত হয়ে পড়েছে করাচির লানদ্ধি, কোয়েদাবাদ, মালির এবং এর আশেপাশের বাসিন্দা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তরের প্রধান আমির হায়দার বারবার ভূমিকম্প হওয়ার পিছনে লানদ্ধি ফল্ট অঞ্চলকে দায়ী করেছেন। কারণ এটি ভূমিকম্পন প্রবণ এলাকা। তিনি আরও বলেন, এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার কোনো সম্ভবনা নেই। তবে আগামীতে আফটার শখ অনুভূত হতে পারে। তিনি বলেন, থানা বালা খানে আরও একটি ফল্ট লাইনের কথা উল্লেখ করেছেন। যেটি করাচি এবং এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার জন্য প্রভাব ফেলে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি
উখিয়ায় ভিলেজার দেখিয়ে বনের জমি লিখে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজারের উখিয়ায় ভিলেজার দেখিয়ে সরকারি বনের জমি ব্যক্তিকে ভোগদখলে লিখে দেওয়ার ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ হয়। Read more

গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার
গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামি মিনহাজ গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন