বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।আজ বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।এর মধ্যে যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের তিনদিন ও বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।এর আগে, সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় মামুনের সাতদিন এবং আনিসুল ও সালমানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন।সাবেক আইজিপি মামুনকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর কাজলায় ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. রাসেল। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি।সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মনির হোসেন ভাটারা থানা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের গুলিতে নিহত হন তিনি।গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় সালমান এফ রহমান ও আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। তাদের প্রত্যেককে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার
ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক Read more

নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ
নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুনতাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার Read more

কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় মুসলিম উদ্দিনের বাড়িতে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা Read more

একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল
একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হলেও এখনো ক্ষীণ আশার রেখা ধরে রেখেছে বাংলাদেশ। সেই আশাকে বাঁচিয়ে রাখতে Read more

‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন