পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে তাঁরা স্থানীয় খামার (ফার্ম)গুলো থেকে কোরবানির পশু কিনছেন। জানা গেছে, জোহানেসবার্গ, কেপ টাউন, ডারবানসহ বিভিন্ন শহরের পশু খামারগুলোতে প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিদের ভিড় বাড়ছে। কেউ একা, কেউবা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে যাচ্ছেন গরু, ভেড়া ও ছাগল কিনতে। পশু বাছাইয়ের সময় তারা হালাল উপায়ে পালন হওয়া পশু কিনতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় এক খামার মালিক জানান, ‘প্রতিবছর ঈদের সময় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে ভালো সাড়া পাই। এবারও আগেভাগেই অনেকে বুকিং দিয়ে রেখেছেন।’ দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি সবসময়ই ধর্মীয় উৎসবগুলোকে ঘিরে ঐক্য ও সহমর্মিতার পরিচয় দিয়ে আসছেন। এবারের ঈদুল আযহাও তার ব্যতিক্রম নয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর Read more

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্পেন

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে Read more

নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন