পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার থেকে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (২৯ মে) কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।এ ছাড়াও হাটে অস্থায়ী ব্যাংক বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুথে নগদ লেনদেনের পাশাপাশি নতুন হিসাব খোলার সুযোগও থাকবে। অতিরিক্ত দায়িত্বে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অস্থায়ী হাটের মধ্যে আছে- উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অস্থায়ী হাটগুলো মধ্যে রয়েছে- ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা (ভাটারা সুতিভোলা), কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এবং আশপাশের জায়গা, মিরপুর সেকশন ৬ ওয়ার্ড নম্বর ৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মোহাম্মাদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া রাহমান নগর আবাসিক প্রকল্পের জায়গা এবং খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পাড়ার খালি জায়গা। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি
এমন বর্ণাঢ্য অন্তিম যাত্রা কেউ কোনোদিন দেখেনি

শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চির বিদায় জানালো নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের Read more

৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু
কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু

গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোতে দু’টি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির Read more

যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান
যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।উপ-প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন