রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য কামরুল ইসলাম মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।জানা গেছে, রাতে তিনি মোটরসাইকেলে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং শাহজাহানপুর থানায় আনা প্রক্রিয়াধীন। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন