আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। সোমবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের ভবানীপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কে যান চলাচলে বাধা অনেকটাই দূর হয়। অভিযানে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অংশ নেয়। সংশ্লিষ্টরা জানান, ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ফুটপাত ও সড়কের পাশে দোকান বসার কারণে যানজট লেগেই থাকত। অভিযান অব্যাহত থাকলে জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগে ও পরে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানের ধারাবাহিকতায় একই দিন সন্ধ্যা সাতটার পর ভবানীপুর বাজার এলাকায় একটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। ‘সুমন টিকিট কাউন্টার’ থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে প্রতিটি কাউন্টারে এমন অভিযান চালানোর দাবি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি
যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার Read more

আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে Read more

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু
ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং Read more

বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ
মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

মোংলায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড Read more

চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭

কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন