আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সূচি অবশেষে প্রকাশিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২ নভেম্বর। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দেশ। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার পাঁচটি ভিন্ন ভেন্যুতে।ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গোয়াহাটির বারসাপারা স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, এবং বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামের পাশাপাশি শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে।দুই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর, যথাক্রমে গোয়াহাটি ও কলম্বোয়। তবে ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে। অন্যথায় বেঙ্গালুরুতেই হবে ফাইনাল ম্যাচ।যদিও পুরো টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্বচুক্তি অনুযায়ী।এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালকে হারিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। Read more

দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান
দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান

এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এদিন লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এতে প্রতিপক্ষ Read more

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল Read more

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন