অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরি এলাকা থেকে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার শাহদারা জেলা পুলিশের ফরেনার সেল ও স্পেশাল স্টাফের একটি যৌথ দল ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্য লাগোয়া দিল্লির সীমান্তের শহীদ নগর এলাকার কাছে অবৈধ অভিবাসীদের বসবাসের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।দেশটির সংবাদমাধ্যম বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের যৌথ দল প্রাথমিকভাবে সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়। পরে পুলিশের ওই যৌথ দল সীমাপুরি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, পাঁচজন প্রাপ্তবয়স্ক নারী ও সাত অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। দিল্লি পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক। ওই বাংলাদেশিরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং দিল্লিতে অবৈধভাবে বসবাসের চেষ্টা করেন।শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম বলেন, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃতরা প্রায় ১৮ থেকে ১৯ বছর আগে দারিদ্র্য ও জীবিকার তাগিদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতরে তাদের গ্রামের অবস্থান বলে জানিয়েছেন।তিনি বলেন, ‘‘তারা রাতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন এবং তখন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছিলেন না। ভারতে প্রবেশের পর প্রথমে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বসতি স্থাপন করেন। পরে জীবিকার সন্ধানে ট্রেনে করে দিল্লিতে যান তারা। এরপর সেখান থেকে হরিয়ানার প্রত্যন্ত এলাকায় ইটভাটায় কাজ নেন।’’পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বসবাস করতে পেরেছিলেন। সেখানে অবস্থানকালীন ভারতের সরকারি কোনও সংস্থার তল্লাশির মুখোমুখি হননি তারা। সস্তা শ্রমের কারণে ইটভাটা মালিকরা কোনও কাগজপত্র ছাড়াই এই বাংলাদেশিদের নিয়োগ দেন।ডিসিপি গৌতম বলেন, বাংলাদেশিদের গ্রেপ্তারের পর ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের দিল্লি পুলিশের ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।সূত্র: এএনআই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়
আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি প্রার্থী ক্যাথেরিন কনোলি। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।শনিবার (২৫ অক্টোবর) Read more

পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে Read more

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে Read more

‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’
‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’

কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা এটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে Read more

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন